সংক্ষেপ

প্রেসক্লাব নির্বাচন

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল-এর স্টাফ রিপোর্টার সুবীর কুমার রায় সাধারণ সম্পাদক এবং বণিক বার্তার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে সৈয়দ আবদুল মতিন (দৈনিক প্রবাহ) ও মো. আনোয়ার হোসেন (দৈনিক সময়ের খবর) উভয়েই ৪৬ ভোট পাওয়ায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। ক্লাবের ১০১ জন সদস্যের মধ্যে ৯৮ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম। কমিটির অপর দুই সদস্য ছিলেন খুলনা বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক ম জাভেদ ইকবাল ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।