টানা তিন দিনের হরতালের পর গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরে তীব্র যানজট দেখা দেয়। শহরের প্রধান প্রধান সড়কে আটকা পড়ে রিকশাসহ বিপুলসংখ্যক বাহন। দিনের বেলায় শহরে ঢুকে পড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস।
বগুড়ার ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাহিদ পারভেজ চৌধুরী বলেন, মানুষ প্রয়োজন সারতে গতকাল হুমড়ি খেয়ে পড়ে শহরে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।