সংক্ষেপ

বাল্যবিবাহ রোধে নাটক

ফরিদপুরে বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টিতে নাটক প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ফরিদপুর সদরের লস্করকান্দি উচ্চবিদ্যালয়, ডোমরাকান্দি উচ্চবিদ্যালয় ও হোগলাকান্দি মাদ্রাসা মাঠে এ নাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘বাল্যবিবাহ’ শীর্ষক ৪০ মিনিটের এ নাটকে মোট ১৩ জন শিল্পী অভিনয় করেছেন। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) জনসচেতনতা সৃষ্টির জন্য বাল্যবিবাহ নিরোধ প্রকল্পের আওতায় এ নাটক নির্মাণ করা হয়েছে। প্রকল্পের সমন্বয়কারী সানজিদা আক্তারী জানান, ফরিদপুরের বিভিন্ন বিদ্যালয় ছাড়াও পর্যায়ক্রমে নাটকটি মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন বিদ্যালয়ে মঞ্চায়ন করা হবে।