বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিজয়ী আইনজীবী নেতাদের আজ শনিবার গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ২ নম্বর হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে হবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতার উল ইসলাম। বার কাউন্সিল নির্বাচনে বিজয়ী আইনজীবী আমীর-উল ইসলাম, বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না ও মো. ইয়াহিয়া সভায় উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি|