চারণকবি বিজয় সরকারের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার নড়াইলে দুই দিনব্যাপী বিজয় সরকার মেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গাফফার খান। জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করে। গতকাল কবির প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ ও চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান।