ছেলে এরিককে চেয়ে এইচ এম এরশাদের বিরুদ্ধে করা সাবেক স্ত্রী বিদিশার মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার সহকারী জজ আদালত-১৫-এর বিচারক শাম্মী আকতার মামলা খারিজের এই আদেশ দেন।এ সময় এরশাদ আদালতে হাজির থাকলেও বিদিশা হাজির ছিলেন না। ২০০৯ সালের ২৭ মে বিদিশা তাঁর সন্তান এরিকের অভিভাবকত্ব চেয়ে আদালতে এ মামলা করেন। এরিক তাঁর বাবা এইচ এম এরশাদের সঙ্গে আছেন।