সংক্ষেপ

বেঞ্চ স্থাপনের দাবি

সিলেটে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল দুপুরে সিলেটের আদালত ফটকের সামনে ‘সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে এ মানববন্ধন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সিলেটের প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী। বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতারা। তাঁরা দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন।