পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে জাটকা বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ইউএনও লাবণী চাকমা এ জরিমানা করেন। অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আইরন গ্রামের ইয়াকুব আলী (৪০) ও বিড়ালজুরি গ্রামের মো. পনির (৩৫)। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, গতকাল দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজারে জাটকা বিক্রি করার খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় ইয়াকুব আলী ও মো. পনিরকে ছয় কেজি জাটকাসহ আটক করা হয়।