১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দিবস উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেটের সিভিল সার্জন কার্যালয়। গতকাল বেলা আড়াইটায় কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন আবুল কালাম আজাদ, জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বণিক, সিরাজুম মুনির প্রমুখ। আয়োজকেরা জানান, জেলার ১২টি উপজেলায় ৪ লাখ ৪২ হাজার ৭৩৫ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।