আব্দুল মমিন
সাবেক খাদ্যমন্ত্রী ও নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াহাটি এলাকার বাসিন্দা আব্দুল মমিনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুলাই। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ, কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালি ভোজ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
নাজাহ জায়ান
সাংবাদিক জিল্লুর রহমানের মেয়ে নাজাহ জায়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুলাই। এ উপলক্ষে দিনব্যাপী পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।