রাখের উপবাসে ভক্তরা

কেউ বলেন ‘কার্তিক ব্রত’। কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’। অনেকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন। বলা হয়, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, আর রাজধানীর স্বামীবাগের লোকনাথ আশ্রম। প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে এসে জড়ো হন।
আশ্রমের সর্বত্র ভক্তদের অবস্থান। স্বামীবাগে লোকনাথ আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
প্রার্থনারত ভক্তরা। স্বামীবাগে লোকনাথ আশ্রমে। ৭ নভেম্বর ২০২০
সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসেছেন ভক্তরা। স্বামীবাগে লোকনাথ আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
মন্দিরে আসা ভক্তরা। স্বামীবাগে লোকনাথ আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
প্রার্থনারত এক ভক্ত। স্বামীবাগে লোকনাথ আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
ধূপ ও প্রদীপের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে প্রার্থনায় ভক্তরা। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
চারদিক ধূপ ও প্রদীপের ধোঁয়ায় আচ্ছন্ন। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
করোনা সংক্রমণ এড়াতে অনেকেই এসেছেন মুখে মাস্ক পরে। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০
ধোঁয়াচ্ছন্ন পরিবেশে মন্দিরে আসা এক ভক্ত। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ৩ নভেম্বর, ২০২০
মন্দিরে প্রদীপ হাতে এক ভক্ত। নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ৩ নভেম্বর, ২০২০
কলাগাছের খোলে প্রদীপ সাজিয়ে মন্দিরে প্রবেশ করছেন তিন ভক্ত। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ৩ নভেম্বর, ২০২০
ধোঁয়াচ্ছন্ন পরিবেশে প্রার্থনারত ভক্তরা। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ৩ নভেম্বর, ২০২০
আশ্রমের পুরো এলাকায় ভক্তদের অবস্থান। নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ১০ নভেম্বর, ২০২০