শোক

নির্মলা বৈদ্য
লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার বাসিন্দা নির্মলা বৈদ্য (৮৭) গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পরলোকগমন করেছেন। তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট চার্চ অব গডের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। লালমনিরহাট প্রতিনিধি।

আব্বাস আলী সরকার
রাজশাহীর বাগমারা উপজেলার লাউপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস আলী সরকার (৯১) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকারের বাবা। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি