সংক্ষেপ

শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে কারখানায় কাজ করার সময় রোলারের চাপা পড়ে আমির হোসেন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের কালুরঘাট শিল্প এলাকার একটি ঢেউটিন কারখানায় এ ঘটনা ঘটে। নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে জানান, কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের সঙ্গে ধাক্কা খান শ্রমিক আমির হোসেন। এ সময় তিনি রোলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।