সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর রানীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রানীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বী। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ মিঞার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আত্রাই-রানীনগর এলাকার সাংসদ মো. ইসরাফিল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর আসনের সাংসদ মো. আবদুল মালেক, সাংসদ সাধন চন্দ্র মজুমদার, সাংসদ শহিদুজ্জামান সরকার, সাবেক সাংসদ ওহিদুর রহমান, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক প্রমুখ।