১০ পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ২০ মার্চ ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনী এলাকার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে। পৌরসভাগুলো হলো রংপুর জেলার হারাগাছা, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠি, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কবিরহাট, ফেনীর সোনাগাজী এবং কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ওই দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
তথ্য বিবরণী