পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় প্রশিক্ষণের পর ১২ জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। গত সোমবার ইউএনও মো. নূরুল হুদা তাঁদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উজ্জীবিত প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ তাঁদের প্রশিক্ষণের আয়োজন করে। সংস্থাটির বালিপাড়া শাখা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপনির্বাহী পরিচালক শাহানাজ পারভীন ও প্রকল্প সমন্বয়কারী মো. শাহনেওয়াজ।