চট্টগ্রামে হত্যা মামলায় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম জানান, ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি সাতকানিয়া থানার চরখাগরিয়া গ্রামে হাঁসের পা ভাঙাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে এমরান আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা কবির আহমেদ সাতকানিয়া থানায় মোহাম্মদ আলী, রুস্তম আলী ও উমর আলীকে আসামি করে মামলা করেন।