‘পরিষ্কার হাত জীবন বাঁচায়’ স্লোগান নিয়ে গাজীপুরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক হাজার ছাত্রছাত্রী গতকাল বৃহস্পতিবার একসঙ্গে হাত ধোয়া কর্মসূচিতে অংশ নেয়। উপজেলা জনস্বাস্থ্য বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনালের গাজীপুর প্রোগ্রাম ইউনিটের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। নিরাপদ পানি পান, হাত ধোয়ার গুরুত্ব, কৌশল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে গুরুত্বারোপ করে কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রশিদ, প্ল্যান ইন্টারন্যাশনালের শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী নাছরিন সুলতানা প্রমুখ।