ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আদিল (৩২) নামের এক যুবককে গুলি করে এবং কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামের নজরুল, আজগর, সবুজ ও মিজান গতকাল লোকজন নিয়ে আদিলের চাচাতো ভাই রেজোয়ার রহমানের জমিতে মাটি কাটতে যান। এতে আদিল ও রেজোয়ার বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। আদিল অভিযোগ করেন, প্রতিপক্ষরা আদিলকে গুলি করে এবং কুপিয়ে জখম করে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।