সংক্ষেপ

'বাপজানের বায়স্কোপ'

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ–এর প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর শুরুতে বক্তব্য দেন চলচ্চিত্রটির সহকারী পরিচালক বিল্লাল হোসেন। পরিচালক মাসুম রেজার কাহিনি ও সংলাপে এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ। বিশ্ববিদ্যালয় ফিল্ম²সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে।