শুভ সকাল। আজ ১০ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের মধ্যে প্রাক্–প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের। বিস্তারিত পড়ুন...
আব্দুস সালামকে নিয়োগের জন্য একাধিকবার সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তির শর্ত। নিয়োগের যোগ্য করতে তাঁকে পদোন্নতিও দেওয়া হয়েছে। তারপর কোনো ধরনের সাক্ষাৎকার ছাড়াই তিনজনের তালিকায় আব্দুস সালামের নাম সবার ওপরে দিয়ে পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। বিস্তারিত পড়ুন...
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ডাকসু নেতারা মিছিল নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। মানুষের জীবিকার সম্বলগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযানের সময় কয়েকজন হকারকে পেটানোর অভিযোগও উঠেছে। এভাবে উচ্ছেদ করা যে কতটা ঠিক ও ন্যায্য, এর পক্ষে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ডাকসুর একজন নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর একজন নেতাকে সাফাই গাইতে দেখা গেছে। বিস্তারিত পড়ুন...
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি এক সকাল কাটিয়েছেন তাঁর মাসে ২ হাজার ৩০০ ডলার ভাড়ার ফ্ল্যাটের মেঝেতে তোয়ালে পেতে। রান্নাঘরের সিঙ্ক থেকে পানি পড়ছিল। তাঁকে ভবনের তত্ত্বাবধায়ককে ডাকতে হয়। তবে এটাই ছিল না তাঁর একমাত্র বিরক্তির কারণ। বিস্তারিত পড়ুন...
২০১২ সাল। ঈদুল ফিতরের ছুটি চলছে। তখন আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছুটিতে হাতে অনেক সময়, কিন্তু করার কিছু নেই। কম্পিউটারের সামনে বসে পর্দায় চোখ রেখে মনে হলো, এভাবে সময় নষ্ট না করে নতুন কিছু শেখা দরকার।বিস্তারিত পড়ুন...