সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

নতুন আবেদন নেই, জুলাই শহীদের সংখ্যা ৮৪৩

গুলিতে আহত হয়ে পড়ে যান এক আন্দোলনকারী। আরও একজনের সঙ্গে সড়ক বিভাজকের আড়ালে আশ্রয় নেন তিনি। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে
 ছবি: প্রথম আলো

কত মানুষ শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে? উত্তর খুঁজতে গেলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে দুই বছর পরও। একেক জায়গায় একেক রকম হিসাব। সরকার হিসাব দিচ্ছে এক রকম, সরকারের কর্তাব্যক্তিদের মুখ থেকে আসছে ভিন্ন রকম তথ্য। আবার নানা দল ও সংগঠনের কাছ থেকে আসছে ভিন্ন ভিন্ন সংখ্যা। বিস্তারিত পড়ুন...লিংক:

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

বাংলাদেশ জামায়াতে ইসলামী

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এখন দলটির নেতাদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত পড়ুন...লিংক:

জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি—ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থে এক কোটি ডলার পুরস্কার বরাদ্দ করা হয়েছে। অপরাধী ট্রাম্পকে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করবে—তিনি বা তাঁরা এ পুরস্কার পাবেন। বিস্তারিত পড়ুন...লিংক:

মেসিকে থামানো থেকে ইয়ামালকে আটকানো, ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে যে ৩ লড়াই

ফাইনালের আগে এমন নির্ভারই দেখা গেল মেসিদের

আগামী রোববারের স্পেন–আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক মহারণ। স্পেনের আক্রমণের বড় শক্তি দুই প্রান্তের গতি ও সংগঠিত দলগত ফুটবল। অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র কঠিন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। বিস্তারিত পড়ুন...লিংক:

‘বহুবার রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করেছি’

নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ

মামুনুর রশীদ বলেন, ‘আমরা বহুবার রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করেছি, শিল্পীদের বন্ধনীভুক্ত করবেন না। কিন্তু কেউ শোনেনি। এখনো দেখছি, একই পরিস্থিতি বিরাজ করছে।’ বিস্তারিত পড়ুন...লিংক: