সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ সেপ্টেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভুতুড়ে বিল নিয়ে সিফাতের অভিযোগ তদন্তে কী পেল পল্লী বিদ্যুৎ, ভিন্নতা কোথায়

গাজীপুর নগরের দক্ষিণ খাইলকৈর এলাকায় সিফাত আবদুল্লাহর দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক মিটারের সংযোগ আছে। দ্বিতীয় তলায় সিফাতেরা থাকলেও নিচতলায় আরও দুটি পরিবার ভাড়া থাকে। রোববার সকালে তোলা
ছবি: প্রথম আলো

নিজের বাসায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন সিফাত আবদুল্লাহ। ভিডিওতে তিনি দাবি করেন, ২ মাসে তাঁর প্রায় ১০ হাজার টাকার বিদ্যুৎ বিল দিতে হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির তদন্তেও ২ মাসের বিল ১০ হাজার টাকার বেশি দেখা গেছে। তবে বিলটি একটি মিটারের নয়, তিনটি মিটারের।

বিস্তারিত পড়ুন...

জরুরি বিল দিতে অ্যাপে পাওয়া যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ, পাবেন যেভাবে

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শুধু জরুরি চাহিদা মেটাতে সেবার বিলের অনুকূলে ৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে

জরুরি সেবার বিল ও নির্ধারিত ফি পরিশোধে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকার তাৎক্ষণিক ঋণসুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের অর্থ নগদে তোলা যাবে না; সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে। এ-বিষয়ক নীতিমালা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

বিস্তারিত পড়ুন...

কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: জবাবদিহির পথে হাঁটব কীভাবে

শিশু একটি আমানত; কোনো ওস্তাদ, মুহতামিম, পরিচালক, দাতা কিংবা প্রতিষ্ঠান সেই আমানত রক্ষায় জবাবদিহির ঊর্ধ্বে নয়।

প্রথম সত্য হলো, শিশু যৌন নির্যাতন কোনো একটি ধর্ম, মতাদর্শ, শিক্ষাপদ্ধতি বা প্রতিষ্ঠানের একচেটিয়া সমস্যা নয়। পরিবার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনসহ নানান জায়গায় এটি ঘটে। অতএব কওমি মাদ্রাসাকে স্বভাবগতভাবে অপরাধপ্রবণ প্রতিষ্ঠান বলা যেমন অন্যায়, তেমনি কওমি মাদ্রাসার ভাবমূর্তিকে সামনে রেখে সমস্যাটি অস্বীকার করাও বিপজ্জনক।

বিস্তারিত পড়ুন...

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে কেন আবার হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র, কী আছে সেখানে

স্যাটেলাইট ছবিতে পিকঅ্যাক্স পর্বতের ভূগর্ভস্থ স্থাপনার প্রবেশমুখ দেখা যাচ্ছে। নাতাঞ্জ, ইরান; ৩০ জুন ২০২৬

ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত পিকঅ্যাক্স পর্বতের স্থানীয় নাম কুহ-ই কোলাং গাজলা। এটির অবস্থান রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।

বিস্তারিত পড়ুন...

কোন প্রশ্নের উত্তর দিয়ে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। গত বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা থাইল্যান্ডের ওপাল সুচাতা তাঁকে মুকুট পরিয়ে দেন। কোন প্রশ্নের উত্তর দিয়ে ফাইনালে ছয়জনের মধ্য থেকে মুকুট জিতলেন জোহেইরি মোলা?

বিস্তারিত পড়ুন...