শুভ সকাল। আজ ৩০ জুন, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার ছিল পবিত্র ঈদুল আজহা। এ দিন প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

র্যাব পরিচয় দিয়ে রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে দুই ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়। তাঁদের একজনের কাছ থেকে আদায় করা হয় ‘মুক্তিপণের’ টাকা। অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ভুক্তভোগী ওই দুই ব্যবসায়ীর পরিবার গুলশান ও বনানী থানায় আলাদা দুটি মামলা করেছে।
বিস্তারিত পড়ুন
জুলাইয়ের মাঝামাঝি এক দফা ঘোষণার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বর্তমান সরকারের পদত্যাগের দাবিই এক দফার মূল বিষয়। তবে সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ অন্যান্য দাবিও এই এক দফা ঘোষণায় অন্তর্ভুক্ত থাকবে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন, এক দফার ভিত্তিতে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে তাঁরা যুগপৎ কর্মসূচি পালন করবেন।
বিস্তারিত পড়ুন
সোহেলী আক্তারের স্বামী মারা গেছেন ২০০৭ সালে। দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে থাকেন বিদেশে। নিরাপত্তা আর একাকিত্ব কাটানোর জন্য সোহেলী আক্তার ঢাকায় নিজের ফ্ল্যাট ছেড়ে থাকছেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগাম) প্রবীণ নিবাসে।
পবিত্র ঈদুল আজহার দিনে সোহেলী আক্তারের যাওয়ার কোনো জায়গা নেই। তবু ঈদ বলে কথা। তাই পরিপাটি করে একটি জর্জেট শাড়ি পরেছেন তিনি। খেয়েছেন দুপুরে নিবাস কর্তৃপক্ষের পাঠানো পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস ও দই।
বিস্তারিত পড়ুন
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপ আর যুদ্ধ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কারতাপোলভ। তিনি আরও জানিয়েছেন, এই বাহিনীর জন্য আরও অর্থ দেবে না রাশিয়া।
ভাগনার যোদ্ধাদের নিয়মিত বাহিনীতে যোগ দিতে বলেছিল রাশিয়া। এতে রাজি হয়নি ভাগনার গ্রুপ। এরপরই রাশিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এল।
বিস্তারিত পড়ুন
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৫ সালে করাচিতে। ২০০৯ সালে সর্বশেষ খেলেছে সেমিফাইনালে। ১৪ বছর পর সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়েছে। এবার অপেক্ষা ১৮ বছর পর ফাইনাল ওঠার। তবে বেঙ্গালুরুতে সাফের ফাইনালে খেলা কঠিনই। ১ জুলাই প্রথম সেমিফাইনালে বাংলাদেশের সামনে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট কুয়েত।
বিস্তারিত পড়ুন