সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ জুন, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তারা প্রকাশ্যে খুন করে, প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে

খুলনা নগরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়। এলাকাটি দিনের বেশির ভাগ সময় সরগরম থাকে। সেই ব্যস্ত জায়গাতেই গত ৪ মার্চ রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। সবার চোখের সামনে দিয়ে চলে যায় খুনিরা। বিস্তারিত পড়ুন ...

দীপ্তি চৌধুরী বিয়ে করলেন, বর কে

বর মুশতাক ইবনে আইয়ুবের সঙ্গে কনে দীপ্তি চৌধুরী

আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই উপস্থাপিকার বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার সম্পন্ন হয়েছে।
বিস্তারিত পড়ুন...

আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়

দেশের ৩০ থেকে ৩৫ শতাংশ লোক শহরে বা পৌর এলাকায় বাস করে। তারাই দেশের রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি ঠিক করে দেয়। তারা আজতক কোনো বিষয়ে একমত হয়েছে, এমন দৃষ্টান্ত নেই। একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি—জাতীয় ঐকমত্য। এটা যে একটি সোনার হরিণ, তাতে কোনো সন্দেহ নেই। পাঁচজন লোক একত্র হলে কোনো বিষয়ে আলাপ করতে গেলে ছয়টা মত হয়। পাঁচজনের পাঁচ মত। সবার মত শুনে প্রথমজন আবার তার মত বদলায়। বিস্তারিত পড়ুন...

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

গোলের উচ্ছ্বাস তপু–হামজাদের

সেরাভেলের সান মারিনো স্টেডিয়ামের গ্যালারিতে উৎসবের আমেজ। দূর পরবাসের ব্যস্ত জীবন এক পাশে ঠেলে হাজারো প্রবাসী বাংলাদেশি আজ হাজির হয়েছিলেন ইতালির ভেতরে থাকা ছোট্ট এই দেশটিতে। দেখে মনে হচ্ছিল এ যেন ঢাকার চেনা কোনো মাঠ! বিস্তারিত পড়ুন...

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত পড়ুন...