শুভ সকাল। আজ ২৪ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

ঢাকা মহানগরীর ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি ও উত্তর সিটির পাঁচটি এলাকা রয়েছে। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন:
দিন দশেক হলো দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিপি সড়ক এলাকার একটি বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছেন শাকিলা বেগম নামের এক নারী। বয়সের ভারে নুয়ে পড়া শরীর দেখে ধারণা করা যায় তাঁর বয়স ৮০ পেরিয়েছে। ঠিকানা না-জানা এই বৃদ্ধা বলছেন, তিনি ঢাকায় ছেলের বাসায় থাকতেন। কয়েক দিন আগে তাঁকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘তুমি আর কখনো বাড়িতে আসার চেষ্টা করবে না।’
বিস্তারিত পড়ুন:
কুমিল্লা নগরের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় শখের বশে লাগানো বিশ্বের ‘সবচেয়ে দামি’ চারাপিতা মরিচগাছে মরিচ ধরেছে। কৃষক আহমেদ জামিলের তিনটি গাছে কয়েক শ মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায়।
বিস্তারিত পড়ুন:
চার বছর ধরে চিড়িয়াখানার প্রাণি-গবেষক থেকে শুরু করে সবাই জানেন, সুলি নামের গরিলাটি পুরুষ। অথচ সবাইকে বিস্মিত করে একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে গরিলাটি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে।
বিস্তারিত পড়ুন:
ছুটি কাটিয়ে ফেরার পর তামিম ইকবাল ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দুবাই যাওয়ার আগে দেশের দুটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম নিজেও বলে গেছেন, দেশে ফিরে তিনি বোর্ডের সঙ্গে বসবেন। সেই বসার ওপর নির্ভর করছে অনেক কিছু। তবে তামিমই যে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বোর্ড সভাপতি নাজমুল হাসানের। বাংলাদেশ নারী দলের সঙ্গে টিম হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নাজমুল।
বিস্তারিত পড়ুন: