সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৫ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কে এই মেন্দি এন সাফাদি

মেন্দি এন সাফাদি
মেন্দি এন সাফাদি

প্রায় সাত বছর পর বাংলাদেশের রাজনীতিতে আবার ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, তা নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সাক্ষাতের খবর নাকচ করে দিয়ে নুর বলেছেন, এ সবই অপপ্রচার। বিস্তারিত পড়ুন

‘মেয়েটা তো সময়ই দিল না, হুট করেই চলে গেল’

ইলমা জাহান নামের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এই ছাত্রী ডেঙ্গুতে মারা গেছেন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী ছিল ইলমা জাহান। মা–বাবার স্বপ্ন ছিল মেয়ে চিকিৎসক হবে। আর ইলমা চাইত, এইচএসসির পর হয় সেনাবাহিনীতে যোগ দেবে, না হয় প্রকৌশলে পড়বে। তাঁদের এসব স্বপ্ন–চাওয়া এখন অতীত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পাঁচ দিনের মধ্যে মারা গেছে মেয়েটি। বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরা কি ৫ শতাংশ প্রণোদনা পাবেন

শ্রেণিকক্ষে পাঠদান করছেন এক শিক্ষক

সরকারের ঘোষণা অনুযায়ী চলতি মাস (জুলাই) থেকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। তবে এমপিওভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক–কর্মচারী এ সুবিধা পাবেন কি না, এখনো তা কেউ বলতে পারছেন না। এ বিষয়ে শিক্ষা বিভাগ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। আর অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত পড়ুন

ইসরায়েলি অভিযান চলছেই, তিন হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের সামরিক অভিযান গতকাল দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। এই অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০–এ দাঁড়িয়েছে। অভিযানের মুখে জেনিন শরণার্থীশিবির ছেড়েছেন প্রায় তিন হাজার ফিলিস্তিনি।
বিস্তারিত পড়ুন

সন্দ্বীপের ঈদযাত্রা: বাড়ি না গিয়ে ঠাঁই যখন থানাহাজতে

স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন আমাদের একটি বহু পুরোনো ঐতিহ্য। শুধু আমাদের দেশেই নয়, সর্বত্রই প্রিয়জনদের সঙ্গে উৎসব কাটাতে ঘরমুখী হয় মানুষ। পূজা, বড়দিন, চীনা নববর্ষ—কোনোটাই এর ব্যতিক্রম নয়।
গত পবিত্র রোজার ঈদে ১ কোটি ২৩ লাখ সিম ঢাকা ছেড়েছিল বলে জানা যায়। এই বিপুলসংখ্যক যাত্রীর যাতায়াতের ভারে পরিবহনব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়ে, যাত্রায় বিলম্ব হয়, নানা অসুবিধা হয়। বিস্তারিত পড়ুন