শুভ সন্ধ্যা। আজ সোমবার। গুলশানের একটি ভবনে আগুন লেগেছিল রোববার রাতে। সেই আগুনের ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদই পাঠকেরা আজ সারা দিন বেশি পড়েছেন। পাঠকদের পঠিত তালিকায় আরও ছিল দেশ, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলা জগতের নানা খবর। এই সন্ধ্যায় পড়ুন আজ প্রকাশিত আলোচিত ১০টি খবর।

আগুন থেকে প্রাণ বাঁচাতে ১২ তলা থেকে লাফ দিয়েছিলেন মোহাম্মদ রাজু। তবে শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে মারা যান তিনি।
গুলশানের বহুতল ভবনের ১২ তলায় দুই বছর আগে এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ নিয়েছিলেন মোহাম্মদ রাজু। গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া আনোয়ার হোসেনও ১২ তলায় বাবুর্চির কাজ করতেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ ও বাজার করতেন।
বিস্তারিত পড়ুন
রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে আগুন থেকে বাঁচতে সুইমিং পুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। সামা রহমান সিনহা (৩৮) নামের ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সামা রহমান সিনহা ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী। তাঁরা ওই ভবনের ১২ তলার বাসিন্দা। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন
পাবনা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আটঘরিয়া উপজেলার নিভৃত গ্রাম শিবপুর। পাকা সড়ক থেকে হাঁটাপথ। পুকুরের পাশ দিয়ে সরু পথ ধরে কিছু দূর এগোলেই একটি ফাঁকা বাড়ি। বাড়িটির চারপাশে পাটকাঠির বেড়া। ভেতরে একটি টিনের ঘর। ঘরটিও পাটকাঠির বেড়ার। এই বাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী খাতুনের। গতকাল রোববার বিকেলে তাঁদের বাড়িতে গিয়ে দেখা মিলল ফুলপরীর মা ও দুই ভাইয়ের সঙ্গে। ফুলপরী তখন তাঁর বাবার সঙ্গে পাবনা শহরে ছিলেন। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ঘর থেকে বেরিয়ে এলেন ফুলপরীর মা তাসলিমা খাতুন ও বড় ভাই হযরত আলী। সাংবাদিক পরিচয় দিতেই তাসলিমা খাতুন বলে উঠলেন, ‘আমরা বিচার পাব তো?’
বিস্তারিত পড়ুন
‘গোল্ডেন ভিসা’ প্রকল্প বন্ধ করে দিয়েছে পর্তুগাল সরকার। আবাসনসংকটের মধ্যে পড়ে এ ঘোষণা দিয়েছে দেশটি।
২০১২ সালে পর্তুগালে চালু হয়েছিল গোল্ডেন ভিসা। এ প্যাকেজের আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিক নন, এমন কেউ পর্তুগালে আবাসন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ করলে তাঁকে ইইউ পাসপোর্ট দেওয়া হতো। চালু করার পর থেকে প্রায় ৩০ হাজার বিদেশি নাগরিককে পর্তুগালে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বিস্তারিত পড়ুন
সঞ্চয়ের কথা এলেই যে কারও মনে প্রথমেই হয়তো আসে সঞ্চয়পত্রের কথা। কেউ হয়তো ব্যাংকে মাসে মাসে সঞ্চয়ের কথাও ভাবেন, যেটি ডিপিএস নামে বেশি পরিচিত।
সঞ্চয়পত্র বা ব্যাংকের ডিপিএস, যেটিই হোক—এ দুই সঞ্চয়ের জন্য মাসে মোটা অঙ্কের অর্থ লাগে। প্রচলিত সঞ্চয়পত্র কিনতে গেলে লাগে লাখ টাকা। আর ব্যাংকে ডিপিএস করতে হলে মাসে ন্যূনতম ৫০০ টাকা লাগে। তবে এর কমে যাঁরা সঞ্চয় করতে আগ্রহী, তাঁদের জন্য তাহলে সঞ্চয়ের ব্যবস্থা কী?
বিস্তারিত পড়ুন
চ্যাটজিপিটি এখন সর্বত্র। বিশ্বের প্রায় সব গণমাধ্যমেই এখন প্রতিদিন এ-সংক্রান্ত কোনো না কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে এ নিয়ে বিস্তর আলোচনা। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসও মনে করেন চ্যাটজিপিটি বিশ্বকে আমূল বদলে দেবে। কারও কারও ধারণা, নতুন এ প্রযুক্তিসেবার কারণে বেকার হয়ে যাবে লাখ লাখ তরুণ-যুবা।
চ্যাটজিপিটি চালুর মাত্র দুই মাসের মধ্যে ১০ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। বয়স-পেশানির্বিশেষে সবাই এখন চ্যাটজিপিটির সঙ্গে ‘কথা’ বলতে চান। যদিও নতুন এই প্রযুক্তির সঙ্গে কথা বলতে হয় কি-বোর্ডে টাইপ করে। কারণ, চ্যাটজিপিটির নামই বলছে এটি একটি চ্যাট বট!
বিস্তারিত পড়ুন
এক দিন, অর্থাৎ পাক্কা ২৪ ঘণ্টায় বিশ্বের আনাচকানাচ থেকে মানুষ মোট কত ঘণ্টার ইউটিউব ভিডিও দেখে, জানেন? ১০০ কোটি ঘণ্টা! এই ১০০ কোটিতে হয়তো আপনারও কিছু অবদান থাকে।
জানা যায়, বিশ্বে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটির বেশি। সবাই মিলে প্রতিদিন অন্তত ১০০ কোটি ঘণ্টার ভিডিও তো দেখতেই পারে। কিন্তু প্রতিদিন কোটি মানুষ যে ওয়েবসাইটে বুঁদ হয়ে থাকে, সেখানে প্রথম ভিডিওটি কী ছিল? কে-ইবা আপলোড করেছিলেন? জানেন?
বিস্তারিত পড়ুন
দেশের অর্থনীতি এখন চাপের মুখে আছে। সরকার এর দায় কোভিড ও ইউক্রেনে রাশিয়ার হামলার ওপর চাপাতে চায়। সমালোচকেরা অবশ্য মনে করেন, লাগামছাড়া দুর্নীতি ও সরকারের ভুল নীতি পরিস্থিতিকে এতটা শোচনীয় করে তুলেছে। তবে বর্তমান অবস্থা বাদ দিলে গত কয়েক দশকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দেশ যথেষ্ট এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সূচকেও এসব সাফল্যের স্বীকৃতি পাওয়া গেছে।
পড়ুন এ কে এম জাকারিয়ার কলাম
কাতারের ব্যাংকার শেখ জসিম বিন হামাদের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনে নিতে চাইছে। আগে থেকেই ফ্রান্সের ক্লাব পিএসজি কাতারের মালিকানা আছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের আছে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগের আরেক দল নিউক্যাসলের মালিকপক্ষ সৌদি আরবের। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে বিদেশি মালিকানা নিয়ে জেনে নিন তাহলে
বিস্তারিত পড়ুন
১৯৭২ সালের কথা। বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের জন্য নিবন্ধন করে সি ক্যাটাগরির অভিনয়শিল্পী হিসেবে নাম লিখিয়েছিলেন আবুল হায়াত। প্রথম অভিনয় করে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৯০ টাকা। চাইলেও বাড়তি পারিশ্রমিক দাবি করতে পারতেন না। নিয়মশৃঙ্খলার মধ্যে অভিনয়শিল্পীদের কাজ করে যেতে হতো।
পারিশ্রমিক নিয়ে মান-অভিমান থাকত না, থাকত শিল্পচর্চায় নিজেকে এগিয়ে নেওয়ার প্রতিযোগিতা। কয়েক যুগ পর সেই পারিশ্রমিক নিয়েই এখন তর্কবিতর্কের শেষ নেই। কেমন ছিল পারিশ্রমিক বাড়ানোর একাল-সেকাল।
বিস্তারিত পড়ুন