সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

৫৬ জেলায় হাম ছড়িয়েছে, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হামে আক্রান্ত ২০ মাস বয়সী শিশু মাইশা তুন নূরকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুরুতে জ্বর, সর্দি ও কাশি থাকলেও পরে কাশি বেড়ে যাওয়ায় শিশুটিকে এই হাসপাতালে নিয়ে আসে পরিবার। গতকাল দুপুরে
হামে আক্রান্ত ২০ মাস বয়সী শিশু মাইশা তুন নূরকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুরুতে জ্বর, সর্দি ও কাশি থাকলেও পরে কাশি বেড়ে যাওয়ায় শিশুটিকে এই হাসপাতালে নিয়ে আসে পরিবার। গতকাল দুপুরে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে গত দুই বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, হামের বর্তমান প্রাদুর্ভাবের সেটাই প্রাথমিক কারণ। দেশের ৫৬ জেলায় হাম ছড়িয়েছে।

বিস্তারিত পড়ুন...

তিন বছর বয়সী ছেলে ঘুমের মধ্যে কান্না করে বলতে থাকে, ‘আম্মু পানিতে পলে যাচ্ছে’

বাবা শাহরুখ ইসলামের কোলে শেহজাদ। পাশে মা সুমা আক্তার। পদ্মায় বাসডুবির ঘটনায় তিনজনই বেঁচে ফিরেছেন

শেহজাদের মা সুমা আক্তার হীরা গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছেলে এখন পানি দেখলেই ভয় পায়। পুকুর, বালতি বা মগের পানি দেখলেই অস্পষ্ট উচ্চারণে বলতে থাকে, ‘ধলো, আম্মু পানিতে পলে যাবে তো।’

বিস্তারিত পড়ুন...

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে কারণে এভাবে চলতে দেওয়া যায় না

প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা—কোথাও দেশে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা যায়নি। যখন যারা ক্ষমতায় এসেছে, তাদের নিজস্ব রাজনৈতিক দর্শন এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী হঠাৎ করেই নতুন নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষাব্যবস্থায়। ফলস্বরূপ, এ দেশের শিক্ষাকাঠামো একধরনের উদ্ভট রূপ নিয়েছে।

বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, পাইলটের পরিণতি অজানা

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান

ইরানি বাহিনী শুক্রবার যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পাইলটদের একটি গোপন আস্তানা ধ্বংস করে দিয়েছে।

বিস্তারিত পড়ুন ...

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-২০ ফুটবলের রাজত্ব ধরে রাখার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দেশ ছেড়েছিল, সেই স্বপ্ন ধরা দিল ফাইনাল শেষে। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিস্তারিত পড়ুন...