সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। গতকাল শনিবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আজ শেষ হচ্ছে ঈদ উপলক্ষে দেওয়া সরকারি ছুটি। কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে আজ ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ মর্মস্পর্শী সংবাদটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাপকভাবে। এ সংক্রান্ত আরও প্রতিবেদন আসছে।  গাজীপুরের বয়স্ক পুনর্বাসনকেন্দ্রের আরেকটি প্রতিবেদনেও পাঠক-আগ্রহ লক্ষ করা গেছে। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এ পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, বাণিজ্য, বিনোদন ও ক্রীড়া জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ট্রলার থেকে ১০ জেলের অর্ধগলিত লাশ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল ৬ জনের

উপকূলে টেনে আনা ট্রলার থেকে লাশ উদ্ধারে চলছে অভিযান। আজ রোববার দুপুরে কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে
ছবি: প্রথম আলো

গভীর সাগরে ডুবিয়ে দেওয়া ট্রলারটি আরেকটি মাছ ধরার ট্রলারে আটকে পড়েছিল। ওই ট্রলারের জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। আজ বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক (বিমানবন্দরের পশ্চিমে) চ্যানেলে পৌঁছালে মৃত ব্যক্তির হাত-পা ভেসে উঠতে দেখা যায়। বিস্তারিত পড়ুন...

কাঁদতে কাঁদতে বৃদ্ধাশ্রমের বাসিন্দা হাজেরা বললেন, ‘এমন দিন আমার সন্তানদের যেন না আসে’

ঈদের দিনে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের কেউ কেউ অপেক্ষায় থাকেন স্বজনদের। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকার বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে

কাঁদতে কাঁদতে একপর্যায়ে হাজেরা খাতুন বলেন, ‘আমার পেট তো বড়। আমাকে লালনপালন করলে সন্তানের লস। এই যে আমি ঈদের দিন একা একা খাই, নিঃসঙ্গ বসে থাকি—এমন দিন আমার সন্তানদের যেন কখনো না আসে। আমি চাই না আমার সন্তান আমাকে ভেবে কষ্ট পেয়ে কান্না করুক।’ বিস্তারিত পড়ুন...

২০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

১ ওভারে ৩১ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত তালিকায় অর্জুন

১ ওভারে ৩১ রান খরচ করেন অর্জুন

আইপিএলে অভিষেকের পর থেকেই অর্জুন টেন্ডুলকারকে নিয়ে মাতামাতি হচ্ছে, সেদিন সেটি বেড়েছিল আরও। তবে গতকাল যেন অন্য একটা দিকও দেখে ফেললেন অর্জুন। ১ ওভারে ৩১ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত তালিকাতেও নাম তুলে ফেললেন বাঁহাতি এ পেসার। বিস্তারিত পড়ুন...

সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দেখে কী বলছেন দর্শকেরা

শুক্রবার সকাল থেকে সালমান ভক্তদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দল বেঁধে যাচ্ছেন সিনেমা দেখতে গেছেন ভক্তরা। কেউ কেউ হলের সামনে গানের তালে নাচানাচিও করেছেন। শো শুরুর বেশ আগে থেকেই সিনেমার টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন সালমানভক্তরা। বিস্তারিত পড়ুন...