সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। কোরবানির ঈদের ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন শুরু করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। আজ শেষ বিকেলের এ সংবাদে পাঠকের ব্যাপক আগ্রহ দেখা গেছে। দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বাড়ছে। বিবাহবিচ্ছেদের সংখ্যা রাজধানীতে সবচেয়ে বেশি। আজ এ-সংক্রান্ত বিশেষ প্রতিবেদনেও সাড়া মিলেছে যথেষ্ট। এর বাইরে আছে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

ঈদুল আজহা উপলক্ষে এক দিন ছুটি বাড়ছে
ঈদুল আজহা উপলক্ষে এক দিন ছুটি বাড়ছে

কোরবানির ঈদের ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন শুরু করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। বিস্তারিত পড়ুন...

ঢাকায় ৪০ মিনিটে ১টি তালাক

বিচ্ছেদের আবেদন নারীরা বেশি করছেন। নির্যাতন-পীড়ন থেকে আত্মমর্যাদাবান নারীরা তালাকে খুঁজছেন মুক্তি। বিচ্ছেদের আবেদনের পর সমঝোতা হয়েছে খুবই কম—৫ শতাংশের নিচে। বিস্তারিত পড়ুন...

সব দেশ ভ্রমণ শেষ, এবার নিজেই বানালেন দেশ

স্লোজামাস্তানের সুলতান উইলিয়ামস উজ্জ্বল সবুজ রঙের পোশাক পরে জনগণের সঙ্গে ছবি তুলতে পছন্দ করেন

নিজের রেডিও অনুষ্ঠানের নামে ওই দেশের নাম দিয়েছেন ‘স্লোজামাস্তান’। স্লোজামাস্তান প্রজাতন্ত্রের রাজধানীর নাম দিয়েছেন দুবলান্ডিয়া। আর স্লোজামাস্তানের ‘সুলতান’ উইলিয়ামস নিজে।বিস্তারিত পড়ুন...

১০০০তম ম্যাচ খেলল জার্মানি, ব্রাজিল–আর্জেন্টিনা কত ম্যাচ খেলেছে

নিজেদের ১০০০তম আন্তর্জাতিক ম্যাচে কাল রাতে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল জার্মানি

তৃপ্তির ঢেকুর তুলে মাঠ ছাড়তে পারেননি জশুয়া কিমিখ-আন্তোনিও রুডিগাররা। ঘরের মাঠ ভেসেরস্তাদিওনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিপক্ষে কোনোরকমে হার এড়িয়েছে জার্মানরা। প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। বিস্তারিত পড়ুন...

‘বালিকা’ এখন নায়িকা

অভিকা গর

ছোট পর্দায় দীর্ঘদিন রাজত্ব করেছেন অভিকা গর। দক্ষিণি ছবির জগতেও অত্যন্ত পরিচিত মুখ এই অভিনেত্রী। এবার বলিউডে আসার প্রস্তুতি নিচ্ছেন অভিকা। বিস্তারিত পড়ুন...