
শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ২১ জেলার বাসিন্দারা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে, এই খবর। আরও ছিল সবার চোখের সামনে ডুবেছে বেসিক ব্যাংক নিয়ে আজকের বিশেষ প্রতিবেদনটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
এপ্রিলের প্রথম দিনে উত্তরাঞ্চল দিয়ে শুরু হয়েছিল মৃদু তাপপ্রবাহ। ওই তাপপ্রবাহ গতকাল সোমবার দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে। তবে ২১ জেলার অধিবাসীরা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। সিলেট ও নেত্রকোনা জেলায় তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা যথাক্রমে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত পড়ুন...
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে একধরনের অস্বস্তিতে পড়েছে। দুটি দলেরই যে শৃঙ্খলা ভেঙে পড়েছে, স্থানীয় সরকারের এই নির্বাচন ঘিরে তা দৃশ্যমান হয়েছে। বিস্তারিত পড়ুন...
২০০৯ সালেও বেসিক ব্যাংকের পরিচিতি ছিল দেশের ভালো ব্যাংকগুলোর অন্যতম হিসেবে। সেই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক এখন একটি চরম দুর্বল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়ে একীভূত হওয়ার তালিকায় নাম লিখিয়েছে। বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে এটিকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত পড়ুন...
গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলছেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয় কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থীদের টানা বিক্ষোভ চলছে। আটক করা হয়েছে কয়েক শ বিক্ষোভকারীকে। বিস্তারিত পড়ুন...
৩, ৫ ও ৭ মের সেই তিন ম্যাচের টিকিটের মূল্য আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকার বিনিময়ে দেখা যাবে খেলা। বিস্তারিত পড়ুন...