সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজ রাজধানীতে ঢাকায় মাত্র দেড় কিলোমিটারের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি সমাবেশ করেছে। এ নিয়ে সারা দিন একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে পাঠকের ব্যাপক সাড়াও মিলেছে। রাজনীতি–সংক্রান্ত এসব খবরের পাশে ‘২০০ টাকার টাইলস শ্রমিক থেকে যেভাবে কোটিপতি’ শিরোনামের খবরটিতেও পাঠকের আগ্রহ ছিল লক্ষ করার মতো। এসব প্রতিবেদনের পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়: ওবায়দুল কাদের

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের পাশের সড়কে শান্তি সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: তানভীর আহাম্মেদ

যেকোনো সময় মাঠে নামার জন্য নেতা–কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন পর্যন্ত খেলা হবে। মাঠ ছাড়বেন না। ডাক দিলেই চলে আসবেন।’ বিস্তারিত পড়ুন...

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা করবে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেছেন

মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৮ জুলাই মহানগরসহ ঢাকা এবং সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করা হবে। বিস্তারিত পড়ুন...

পাকিস্তানকে উদ্ধারে সৌদির চেষ্টা, দিল ২০০ কোটি ডলারের আমানত

আজ বুধবার আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ৩০০ কোটি ডলারের বেইল আউট বা ঋণসহায়তা প্যাকেজের অনুমোদন হতে পারে। বিস্তারিত পড়ুন...

২০০ টাকার টাইলস শ্রমিক থেকে যেভাবে কোটিপতি

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামে অজপাড়াগাঁয়ে গোলজারের দৃষ্টিনন্দন বাড়ি

আট বছরে কোটিপতি বনে যাওয়া ওই ব্যক্তির নাম গোলজার হোসেন (৪০)। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চকবেড়া গ্রামের বাসিন্দা। বিস্তারিত পড়ুন...

সিলেট এসেই মাঠে সাকিব-হাথুরুসিংহে

টি–টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার দুপুরে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৪ ও ১৬ জুলাই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা তাই যেভাবেই হোক জিততে চাইবেন সাকিবরা। বিস্তারিত পড়ুন...