সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

একপ্রেসওয়েতে লাশ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে যাচ্ছিলেন ইসমাইল

লাশ
প্রতীকী ছবি

মেয়ের বিয়ের কথা চূড়ান্ত করতে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুরের গ্রামের বাড়ি থেকে গাজীপুরের পথে রওনা হয়েছিলেন ইসমাইল হোসেন (৫০)। কথা ছিল, সকালে পৌঁছাবেন; কিন্তু না পৌঁছানোর কারণে বারবার তাঁর মুঠোফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যাচ্ছিল। বিস্তারিত পড়ুন...

হিজড়াদের ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন, সেই মৌসুমীর লাশ মিলল নিজের ঘরে

মৌসুমী হিজড়া


আজ শনিবার সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় জখমের চিহ্ন রয়েছে। বাসায় থাকা টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

থাইল্যান্ডে নেমেই মাতাল হয়ে মারামারি, মার্কিন রণতরির দুই নাবিককে জাহাজে ফেরত

ইরান যুদ্ধে মোতায়েনসহ টানা ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। তবে সেখানে পৌঁছানোর পরই মাতাল অবস্থায় এক মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মার্কিন সেনাকে জাহাজে ফেরত পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

২০৭৮ কোটি টাকা খরচের ‘ফল’ পেতে শুরু করেছে লিভারপুল

গোলের পর আলেকসান্দার ইসাকের উদ্‌যাপন

গত মৌসুমে ২২ ম্যাচে ১০৩৩ মিনিট খেলে করেছিলেন ৪ গোল। অর্থাৎ প্রতি ২৫৮ মিনিটে একটি গোল। এর মধ্যে প্রিমিয়ার লিগে ৩ গোল, ১৪ ম্যাচে ৭০৩ মিনিট খেলে, প্রতি ২৩৪ মিনিটে ১ গোল; কিন্তু ১২ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ২ হাজার ৭৮ কোটি টাকা) খরচের ব্রিটিশ রেকর্ড গড়ে কাউকে কেনার পর তাঁর কাছ থেকে এই পারফরম্যান্সকে যে সত্যিকার অর্থে ‘ফল’ বলা যায় না, সেটা লিভারপুলের সমর্থকও মানবেন। বিস্তারিত পড়ুন...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

অভিনেত্রী দিলারা জামান

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম; কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য ঘিরে শুক্রবার সকাল থেকেই আলোচনা শুরু হয়। অভিনেত্রী দিলারা জামানের নামে ফটোকার্ড ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। বিস্তারিত পড়ুন...