শুভ সকাল। আজ ২৮ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

রাজধানীতে আজ সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও শাসক দল আওয়ামী লীগের তিন সংগঠন। এর মধ্যে বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন:
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতির জেরে ১৩ কূটনীতিককে তলবের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। বিস্তারিত পড়ুন:
পশ্চিম আফ্রিকার দেশ মালি ও বুরকিনা ফাসোতে সাম্প্রতিক বছরগুলোয় অভ্যুত্থান হয়েছে। সামরিক জান্তার হাতে গেছে রাষ্ট্রক্ষমতা। ব্যতিক্রম ছিল নাইজার। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম পশ্চিমাপন্থী ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসকদের একজন। শক্ত হাতে দেশ সামলাচ্ছিলেন। শেষ পর্যন্ত বাজোমও সেনাবাহিনীর চ্যালেঞ্জের মুখে পড়লেন। বিস্তারিত পড়ুন:
পাইরেসি ও সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসে গেলেন ‘সুড়ঙ্গ’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী, দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও তমা মির্জা। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা অভিযোগপত্র দেন। অভিযোগ গ্রহণ করে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। বিস্তারিত পড়ুন:
কিছুদিন আগে মেসির নান্দনিক একটি দেয়ালচিত্র অঙ্কন করে ইন্টার মায়ামির কট্টর সমর্থক গোষ্ঠী ভাইস সিটি ১৮৯৬। এই দেয়ালচিত্রে ইন্টার মায়ামির গোলাপি রঙের জার্সিতে দেখা যাচ্ছিল মেসিকে। কিন্তু লোকচক্ষুর অন্তরালে মেসির এই দেয়ালচিত্র নষ্ট করেছেন প্রতিপক্ষ দলের সমর্থকেরা। ধারণা করা হচ্ছে, দুটি দল এই কাণ্ড ঘটাতে পারে, যেখানে সম্ভাব্য একটি দল ভাবা হচ্ছে মায়ামি এফসিকে, যারা মূলত একই শহর থেকে উঠে আসা দ্বিতীয় সারির দল। বিস্তারিত পড়ুন: