
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আদালতের নির্দেশে মালামাল ক্রোক করেছে দুদক। ফ্ল্যাট দুটি থেকে পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি (একটি বিএমডব্লিউ), রোলেক্সসহ আটটি দামি ঘড়ির প্যাকেট (২০১৯ সালে কেনা একটি রোলেক্সের দাম ২০ লাখ টাকার বেশি), ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ১০০টির বেশি কামিজ ও ৩ সেট মুক্তার গয়না পাওয়া গেছে। যুক্তরাজ্যে তার ১৭ কোটি পাউন্ডের তিন শতাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে।