নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আইচ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ছিনতাইকারী সন্দেহে আটক দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আটক দুজন হলেন নাঈম (২২) ও সায়েম (১৮)। তাঁদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার পাইথল গ্রামে। ফতুল্লা মডেল থানার এসআই মো. নাহিদ বলেন, তাঁদের কাছ থেকে পুলিশ তিনটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করেছে।