ইয়াবাসহ গ্রেপ্তার

বরগুনার আমতলী পৌরসভার পুরোনো হাসপাতাল রোডের একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে ১৩৯টি ইয়াবা বড়িসহ মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৮-এর সদস্যরা। আমতলী থানার ওসি রিয়াজ হোসেন বলেন, মিজানুর মাদকদ্রব্য চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।