লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকা থেকে গত সোমবার রাতে ৯৫৫টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার আবদুল করিম (২৫) ও মো. রফিক (২০)। দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১০টার দিকে বালাইশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।