সংক্ষেপ

ককটেলসদৃশ বস্তু

ফরিদপুর শহরের বায়তুল মোকাদ্দেম জামে মসজিদসংলগ্ন হকার্স মার্কেট থেকে গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় সাতটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। ছোট জর্দার কৌটায় লাল ও কালো রঙের স্কচটেপ মোড়ানো ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়। পরে থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান, স্কচটেপ খোলার পর দেখা গেছে, এসবের মধ্যে মাটি ও মার্বেল ঢোকানো। এসবে কোনো বিস্ফোরক দ্রব্য নেই। কেউ ভয় দেখানোর জন্য এ কাজটি করে থাকতে পারে।