গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে গতকাল শুক্রবার ভোরে সাড়ে আট কেজি গানপাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিন্নাত আলী জানান, ভোর পাঁচটার দিকে ওয়াহেদপুর সীমান্তের শ্যামপুর মাঠ এলাকার পিলার ১৩/৩ এস-সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। এগুলো ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। উদ্ধার হওয়া গানপাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|