এসএসসি পরীক্ষায় ফেল করে ইলা খান নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। উপজেলার শাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইলা খান সদর উপজেলার গারোচোরা গ্রামের আজিজ খানের মেয়ে। নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছর সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয়।
প্রতিবেশীরা বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায় যে ইলা পদার্থবিজ্ঞানে ফেল করেছে। এ খবর শুনে মা-বাবা তাকে গালমন্দ করে। পরে অভিমান করে গতকাল বিকেলে প্রথমে বিষপান এবং পরে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
গতকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।