কক্সবাজারের চকরিয়া পৌর শহরের দুটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় অভিযান চালিয়ে দুজন ভুয়া চিকিৎসককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চকরিয়া পৌর শহরের দুই বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হয়। এর মধ্যে এশিয়ান হাসপাতাল থেকে মোশাররফ হোসেন ও সেন্ট্রাল হাসপাতাল থেকে নুরুল হুদা ভুইয়া নামের দুজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি