মাদকসহ গ্রেপ্তার

সিলেটের বিমানবন্দর থানার বড়শালা এলাকা থেকে গত বুধবার রাতে দুই বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। তাঁরা হলেন সুফিয়ান (২২) ও দেলওয়ার (২৩)। তাঁদের বাসা নগরের চৌকিদেখি এলাকায়।