মোটরসাইকেল জব্দ

বগুড়ার শেরপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ৬০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটক মোটরসাইকেলগুলো শেরপুর থানা চত্বরে রাখা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেন শেরপুর ট্রাফিক পুলিশের এসআই আবুল কালাম আজাদ। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|