দিনাজপুরের চিরিরবন্দর থানাসংলগ্ন একটি বাসা থেকে গতকাল সোমবার তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। বাড়ির মালিক বেলাল সরকার জানান, তাঁর পাঁচতলার বাসায় তিনি ছাড়াও কয়েকজন পুলিশ কর্মকর্তা ও অন্য ভাড়াটে থাকেন। ভোর চারটার দিকে নিচতলায় ফটক খোলার শব্দে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় তিনি দেখতে পান কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে। তিনি চিৎকার শুরু করলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল তিনটির মালিক থানার এসআই রাজু আহমেদ, এএসআই মোমিনুল ইসলাম ও একটি সিগারেট কোম্পানির ব্যবস্থাপক বিপ্লব সরকার। দিনাজপুর অফিস