
তথ্য গোপন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা দাখিলের অভিযোগে ঝিনাইদহ- ৪ আসনের বিএনপির সাবেক সাংসদ মো. শহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থাটির সহকারী পরিচালক মেফতাউল জান্নাত তাঁকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
দুদক সূত্র জানায়, সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে নির্বাচনের পর থেকে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এর ধারাবাহিকতায় সাবেক এই সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হলো। জানা গেছে, এ তালিকায় সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সাংসদ আছেন।