অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর আওতায় ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে শাহবাগে ১২ জন, মোহাম্মদপুরে ৬ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, কদমতলী ও সূত্রাপুরে ৩ জন করে, লালবাগে ২ জন; ডেমরা, পল্লবী, কাফরুল, আদাবর, ওয়ারী, ভাষানটেক ও হাতিরঝিল থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শাহবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মাহমুদুল হাসান মামুন (৩৭), মো. শাহাদুল ইসলাম ওরফে হৃদয় (২৬), মো. শহীদুল ইসলাম ওরফে রুবেল (৪২), মো. মোফাজ্জল হক (১৯), মো. রকিবুল ইসলাম (২৪), মো. রাকিব (২৫), মো. ইয়াছিন আলী (৩৮), মো. হৃদয় (১৯), মো. সুমন হোসেন (২৮), মোছা. রিনা বেগম (৩৮), মো. শহিদুল ইসলাম (৫৩) ও সাকিবুল হাসান (২২)।
পুলিশ মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. শাকিল (২০), রাজু (৩৬), রনি (৪০), সুমন (২৮), মহিন (২৩) ও রকি (৩২)।
যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কামরুল হাসান ওরফে রিপন (৪৮), মো. আবদুর রশিদ ওরফে কাউসার ওরফে কামু (৫১), মো. মনির হোসেন (৪২), বিল্লাল হোসেন (২৫) ও মো. ফরিদ (২৪)।
পুলিশ সূত্রাপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সোহেল মিজি (৩৪), মো. হাসান (২৬) ও সোহাগ সরদার (২৮)।
কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মোহন চান ওরফে জনি (৪১), মো. ইউনুছ রহমান ওরফে জনি (৩৯) ও ইসমাইল ব্যাপারী (৩৬)।
লালবাগের একাধিক এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সোহেল (৩০) ও তারেক (৩৪)।
এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে ডেমরা থেকে মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬), পল্লবী থেকে গুরিয়া বেগম (৪৫), কাফরুল থেকে মাহমুদুল খান (৩৫), আদাবর থেকে মো. লিমন (২৫), ওয়ারী থেকে আলামিন মানিক (৪৬), ভাষানটেক থেকে মো. রিয়াদ ওরফে হৃদয় শেখ (২৫), হাতিরঝিল থেকে মনিরুজ্জামান ওরফে বাপ্পীকে (৪৬) গ্রেপ্তার করে।