শুভ সকাল। আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। বিস্তারিত পড়ুন...
দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল ২০২২ সালের আগস্ট মাসের ৬ তারিখে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল। সেই প্রেক্ষাপটে মধ্যরাতে একলাফে লিটারপ্রতি বেড়েছিল ৩৪-৪৬ টাকা পর্যন্ত। এর অভিঘাত লেগেছিল পরিবহন, যাতায়াত, সেবা, কৃষি ও শিল্প উৎপাদনে। বিস্তারিত পড়ুন...
ইরানের কাছে এই হামলা ছিল অপ্রত্যাশিত। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ঠিক এটাই করতে চেয়েছিলেন। তিনি অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষের কোমর ভেঙে দিতে চেয়েছিলেন, যেন তাঁর পদাতিক বাহিনী যখন সীমান্ত পেরিয়ে প্রতিবেশীর ভূখণ্ডে প্রবেশ করবে, তখন কোনো প্রতিরোধের সামনে পড়তে না হয়। বিস্তারিত পড়ুন...
৪৫ বছরের জীবনের পুরোটাই ক্রিকেটময়। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্লাব ক্রিকেট, প্রথম শ্রেণির ক্রিকেট, ‘এ’ দল...এরপর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন তিনটি টেস্ট আর তিনটি ওয়ানডে। যাঁর কথা বলা হচ্ছে, শুনলে অবাক হবেন; বাংলাদেশের এই ক্রিকেটারটি নিজের অজান্তেই ক্রিকেটে জীবনের দীর্ঘ সময় পার করেছেন শরীরে বড় এক ঘাটতি নিয়ে! বিস্তারিত পড়ুন...
ব্রিটিশ অভিজাত পরিবার, রাজকীয় প্রাসাদ, দামি পোশাক, বাগানবাড়ি—সবকিছুর আড়ালে চলছে মাদকের ব্যবসা। সেই ব্যবসার মালিক হয়ে উঠছেন এক ডিউক। সঙ্গে অপরাধজগতের এক প্রভাবশালী নারী, ইতালীয় মাফিয়া, রাজনীতির অন্দরমহল আর ক্ষমতার জন্য রক্তাক্ত লড়াই। গাই রিচির ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুমে গল্পটা তাই শুধু অপরাধের নয়; বরং পুরোনো অভিজাত ক্ষমতা আর নতুন অপরাধসাম্রাজ্যের অদ্ভুত মেলবন্ধনের গল্প। বিস্তারিত পড়ুন...