সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবারের আলোচিত খবর ছিল ‘রাশিয়ায় পড়াশোনা, দেশে ফিরে বিয়ে, আজ লাশ উদ্ধার’। আরও আছে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। দিনের শুরুতেই চোখ বুলিয়ে নিন গতকাল প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

রাশিয়ায় পড়াশোনা, দেশে ফিরে বিয়ে, আজ লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর বাসা থেকে শেফাত আকবর ওরফে প্রত্যয়ের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল নয়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শেফাতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, রাশিয়া থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে বিয়ে করেন শেফাত। বিস্তারিত পড়ুন

‘আমার অনুরোধে বরিশালে খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী’

বরিশালে শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে

বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুরোধের পরিপ্রেক্ষিতে বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন বলে দাবি করেছেন তিনি (জাহিদ ফারুক)। বিস্তারিত পড়ুন

অনুষ্ঠানে না আসায় পুলিশের ৪৬ কর্মকর্তাকে নোটিশ

রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ২৩ এপ্রিল সন্ধ্যায় ঈদ–পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করে ডিএমপি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে না আসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২৯ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও ১৭ সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিস্তারিত পড়ুন

খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি

চিকিৎসকদের পরামর্শে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত পড়ুন

‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার-সুরকারের খোঁজ মিলল

গান প্রকাশের ৯ মাসে এসে খোঁজ মিলল সেই গানের গীতিকার ও সুরকারের

২৯ এপ্রিল ‘হাওয়া’ সিনেমা মুক্তির ৯ মাস। মুক্তির সপ্তাহখানেক পর প্রকাশ করা হয় এ ছবির ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। যখন ছবিটি মুক্তি পেয়েছিল, তখন পর্যন্ত জানা ছিল না, গানটির গীতিকার ও সুরকার কে বা কারা? তাই ইউটিউব ক্রেডিট লাইনে সংগৃহীত লেখা বলে চালিয়ে দেওয়া হয়। গান প্রকাশের ৯ মাসে এসে খোঁজ মিলল সেই গানের গীতিকার ও সুরকারের। কে বা কারা এ গানের গীতিকার ও সুরকার? বিস্তারিত পড়ুন